ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ফুট সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাহরাস্তিতে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: কর্মচারীকে বরখাস্ত, সহযোগী সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার অজ্ঞান পার্টির মূলহোতা ফুল মিয়া নিজের জুস নিজেই পান করে অচেতন শাহরাস্তিতে জুলাই আন্দোলনে আহতদের গেজেটে ভুয়া নাম অন্তর্ভুক্তির ছড়াছড়ি শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল ২’ শতাধিক রোগী যুবনেতা জুবায়েরের উদ্দ্যোগে শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার আয়োজন  সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শাহরাস্তি প্রেসক্লাবের মানব বন্ধন তারেক রহমান বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন … … ব্যারিষ্টার কামাল উদ্দিন

শাহরাস্তি পৌরসভার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন করারোপ করা হয়নি 

নিজস্ব প্রতিনিধি: কোন প্রকার নতুন করারোপ ছাড়াই চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থ বছরের এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

পৌরবাসীর উপর নতুন করে কোন প্রকার কর আরোপ ছাড়াই এ অর্থ বছরে ৬৪ লাখ ৫৮ হাজার ৫ শত ২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫শ’ ২৪ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যায় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা।

বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪ শ’ ৮৭ টাকা।

এ অর্থবছরে পৌরবাসীর উপর কোন প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা তার বক্তব্যে বলেন, পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্থ ভৌত অবকাঠামো তথা রাস্তা-ঘাট, ড্রেন, ব্রীজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনঃ নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধ কল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়াও পৌর কবরস্থানের জন্য ভূমি ক্রয় করা, ক্রয়কৃত ভূমি উন্নয়ন। পৌরসভার জন্য ক্রয়কৃত ভূমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা। পৌরসভার উন্নয়নের জন্য নুতন প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য নতুন ১০টি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা প্রদান। পৌরসভার ক্রয়কৃত ভূমিতে পৌর গরু-ছাগলের বাজার সম্প্রসারণ করা। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের শাহরাস্তি পৌরসভায় অনুকূলে চব্বিশ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা। পৌরসভা ড্রেন নির্মাণের জন্য ১৫ কোটি এবং ল্যান্ড ফিল্ড ১৫ কোটি ও ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আলাদা ২টি প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরাস্তি পৌরসভার ৬৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫