ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুরের ইন্তেকাল শাহরাস্তি পৌরসভার ৪৬ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা  মেহের ডিগ্রি কলেজের বাজেট ঘোষণা, মমতাজ বেগমকে দাতা সদস্য হিসেবে স্বীকৃতি শাহরাস্তি থানায় ৫ মাসে মাদক মামলার অস্বাভাবিক বৃদ্ধি, জনমনে উদ্বেগ শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  শাহরাস্তিতে মামলা ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্ৰামবাসির মানববন্ধন শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ফুট সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাহরাস্তিতে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: কর্মচারীকে বরখাস্ত, সহযোগী সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার

নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু মুছা আল শিহাব: নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের দুই শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার ও ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গুণী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে সম্প্রতি মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ক্যাটাগরিতে তাদের দুইজনকে প্রাথমিক বিদ্যালয়ের উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করে।

তাদের যোগ্যতা এবং অবদানের বিষয়টি এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। রোববার ওই দুই শিক্ষক জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনের মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন। এর আগে শিক্ষক আয়েশা আক্তার শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হয়েছিল।

সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার বলেন, এর আগেও আমি সেরা শিক্ষক নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু সেসময় আমি সেরাদের তালিকায় যেতে পারিনি, তবে এবার নির্বাচিত হয়ে অনেক ভালো লাগছে।

ভবিষ্যতে আমার এ অর্জন অক্ষুন্ন রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার বলেন, এই স্বীকৃতিতে আমার অনুপ্রেরণা বাড়বে। আমার দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করছি, ভবিষ্যতে আরো ভাল কাজ করতে চাই।

এবিষয়ে বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, শিক্ষকদের মধ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে যোগ্যতা এবং অবদানের ভিত্তিতে উপজেলার দুই গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার

আপডেট সময় : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫