ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুরের ইন্তেকাল শাহরাস্তি পৌরসভার ৪৬ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা  মেহের ডিগ্রি কলেজের বাজেট ঘোষণা, মমতাজ বেগমকে দাতা সদস্য হিসেবে স্বীকৃতি শাহরাস্তি থানায় ৫ মাসে মাদক মামলার অস্বাভাবিক বৃদ্ধি, জনমনে উদ্বেগ শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  শাহরাস্তিতে মামলা ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্ৰামবাসির মানববন্ধন শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ফুট সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাহরাস্তিতে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: কর্মচারীকে বরখাস্ত, সহযোগী সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার

শাহরাস্তিতে মামলা ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্ৰামবাসির মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা বাজারে এক মামলা বাজের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকার কয়েক শত নারী-পুরুষ। শনিবার (৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে অভিযুক্ত ফজলে রাব্বী সবুজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী অভিযোগ করেন, ফজলে রাব্বী সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে প্রতারণা, মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি এবং স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেছেন।

সবুজের শাশুড়ি মুঠোফোনে অভিযোগ করেন, তার মেয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে ফিরে এসেছে। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থাও গ্রহণ করেছেন বলে জানান তিনি।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি আফ্রিকা প্রবাসী লোকমান হোসেনের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। তারা জানান, গত ২৯ মে নামাজ শেষে বাড়ি ফেরার পথে লোকমান হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় উল্টো লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল খালেক অভিযোগ করে বলেন, সবুজের কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রতারণা, মামলা দিয়ে হয়রানি এবং পরে তা নিষ্পত্তির নামে অর্থ আদায় তার নিয়মিত কাজে পরিণত হয়েছে। কিছুদিন আগে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিল। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে সেই টাকা ফেরত দিতে বাধ্য হয়।

প্রতিবেশীরা জানান, প্রবাসী লোকমান হোসেন এলাকায় একজন সৎ ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে আসছেন। তার ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

লোকমান হোসেন অভিযোগ করে বলেন, আফ্রিকা থেকে দেশে আসার পর সবুজ আমার কাছে চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় আমিসহ রবিন ও সাহেদ আহত হই।

বিক্ষোভকারীদের অনেকেই দাবি করেন, অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করলেও বর্তমানে ভিন্ন পরিচয়ে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি। তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীর এমন স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ শাহরাস্তিতে বিরল ঘটনা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নারী-পুরুষেরা একযোগে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরাস্তিতে মামলা ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্ৰামবাসির মানববন্ধন

আপডেট সময় : ০৪:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬