শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুরের ইন্তেকাল
- আপডেট সময় : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুর এবং শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীপুর মিয়াজী বাড়ির বাসিন্দা আলী আশ্রাফ মিয়াজীর জ্যেষ্ঠ পুত্র শফিউল্লাহ মিয়াজী (৭৫) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জান যায়, শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম শফিউল্লাহ মিয়াজী বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ছিলেন। চাকরি জীবন শেষে তিনি নিজ বাড়িতে বসবাস করছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।









