ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুরের ইন্তেকাল শাহরাস্তি পৌরসভার ৪৬ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা  মেহের ডিগ্রি কলেজের বাজেট ঘোষণা, মমতাজ বেগমকে দাতা সদস্য হিসেবে স্বীকৃতি শাহরাস্তি থানায় ৫ মাসে মাদক মামলার অস্বাভাবিক বৃদ্ধি, জনমনে উদ্বেগ শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  শাহরাস্তিতে মামলা ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্ৰামবাসির মানববন্ধন শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ফুট সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাহরাস্তিতে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: কর্মচারীকে বরখাস্ত, সহযোগী সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার

শাহরাস্তি পৌরসভার ৪৬ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: শাহরাস্তি পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট ২০২৬) সকালে পৌর হলরুমে পৌর প্রশাসক মনিরা খাতুনের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন হিসাবরক্ষণ কর্মকর্তা মসিউর রহমান। শাহরাস্তি পৌরসভার মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৪৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকা। মোট ব্যয় ৪৫ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৩৭ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে আয় ব্যয় বাদে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে অংশ নিয়ে পৌরসভার অব্যবস্থাপনার কথা তুলে ধরেন কয়েকজন নাগরিক। তারা বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি ও সড়ক বাতি লাগানোর উপর পৌর কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মনিরা খাতুন বলেন, “আমিও একজন পৌর নাগরিক। আপনাদের মতো আমিও পৌর সেবা থেকে বঞ্চিত। পৌরসভা টি আরো উন্নত হওয়ার দরকার ছিল। আমি যতদিন পর্যন্ত দায়িত্বে থাকবো আপনাদের সমস্যাগুলো সমাধান করতে কাজ করবো।”

বাজেট অনুষ্ঠান শেষে প্রশাসক বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, যুবদল আহবায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী নোমান হোসেন, পৌরসভার প্রধান সহকারী নজরুল ইসলাম পৌর কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরাস্তি পৌরসভার ৪৬ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা 

আপডেট সময় : ০৭:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬