ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার অজ্ঞান পার্টির মূলহোতা ফুল মিয়া নিজের জুস নিজেই পান করে অচেতন শাহরাস্তিতে জুলাই আন্দোলনে আহতদের গেজেটে ভুয়া নাম অন্তর্ভুক্তির ছড়াছড়ি শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল ২’ শতাধিক রোগী যুবনেতা জুবায়েরের উদ্দ্যোগে শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার আয়োজন  সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শাহরাস্তি প্রেসক্লাবের মানব বন্ধন তারেক রহমান বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন … … ব্যারিষ্টার কামাল উদ্দিন মাইলস্টোনের শিক্ষার্থীরা রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার    ….. নাসিরুদ্দিন পাটোয়ারী  শাহরাস্তি ‌ প্রেসক্লাবের ভূমি পরিদর্শনে জেলা প্রশাসক মহসীন উদ্দিন শাহরাস্তিতে হামলা ও প্রাণনাশের হুমকিতে প্রবাসী ২ ভাই || প্রতিকার চেয়ে থানায় অভিযোগ 

সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি:– সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে গণমাধ্যম কে এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন।

ঘোষিত তপশিলকে তামাশা দাবি করে একে প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা কয়েকটি দল। তপশিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বেশ কয়েকটি দল।

এমন প্রেক্ষাপটে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩