ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহরাস্তিতে মামলা ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্ৰামবাসির মানববন্ধন শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ফুট সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাহরাস্তিতে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: কর্মচারীকে বরখাস্ত, সহযোগী সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার অজ্ঞান পার্টির মূলহোতা ফুল মিয়া নিজের জুস নিজেই পান করে অচেতন শাহরাস্তিতে জুলাই আন্দোলনে আহতদের গেজেটে ভুয়া নাম অন্তর্ভুক্তির ছড়াছড়ি শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল ২’ শতাধিক রোগী যুবনেতা জুবায়েরের উদ্দ্যোগে শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার আয়োজন  সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শাহরাস্তি প্রেসক্লাবের মানব বন্ধন

কাশিমপুর কারাগারে নায়িকা পরীমনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ৮৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজধানী ডেস্ক: মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়।
দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে গত মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। আজ আদেশের পর পরীমনিকে কাশিমপুর কারাগারের নারী সেলে পাঠানো হয়েছে।
গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বাসার পঞ্চম তলায় অভিযান চালিয়ে পরীমনির বাসা থেকে র‌্যাবের নারী সদস্যদের সহায়তায় তাঁকে আটক করা হয়। বাসার একটি কক্ষের একটি কাঠের ফ্রেমের ভেতর থেকে বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। আরও জব্দ করা হয় এক ব্লট এলএসডি মাদক। পরীমনির বাসা থেকে জব্দ বিদেশি মদসহ অন্যান্য মাদকের মোট দাম দেখানো হয়েছে ২ লাখ ৭ হাজার টাকা।
মামলায় বলা হয়, পরীমনি এসব মাদকদ্রব্য কবির নামের এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে বাসায় রাখতেন। একই মামলায় আবার র‌্যাব দাবি করেছে, চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। তবে পরীমনি ও আশরাফুল ইসলামের আইনজীবীরা আদালতে দাবি করেছেন, র‌্যাব বাসায় মাদক পাওয়ার অভিযোগে যে মামলা করেছে, তা সঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশিমপুর কারাগারে নায়িকা পরীমনি

আপডেট সময় : ০২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১