ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুরের ইন্তেকাল শাহরাস্তি পৌরসভার ৪৬ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা  মেহের ডিগ্রি কলেজের বাজেট ঘোষণা, মমতাজ বেগমকে দাতা সদস্য হিসেবে স্বীকৃতি শাহরাস্তি থানায় ৫ মাসে মাদক মামলার অস্বাভাবিক বৃদ্ধি, জনমনে উদ্বেগ শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  শাহরাস্তিতে মামলা ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্ৰামবাসির মানববন্ধন শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ফুট সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাহরাস্তিতে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: কর্মচারীকে বরখাস্ত, সহযোগী সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার

শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ।। শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৪৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত হওয়া অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার নতুন করে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে কলেজ প্রাঙ্গনে এই ঘটনা ঘটেছে।

আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতার তোপের মুখে কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া। দীর্ঘদিন পরে তিনি এলাকার বিএনপি (একাংশ), জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সাথে নিয়ে শনিবার সকাল ৯ টায় পুনরায় যোগদান করতে কলেজে আসেন।

পরে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞানের শিক্ষক আবু সাইদ বিজয়ের সাথে বিএনপি নেতা কর্মীদের বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের দুই শিক্ষক আবু সাঈদ বিজয় ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে উপজেলা সহকারী কমিশনার নিরুপম মজুমদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ অলি উল্ল্যাহসহ সেনাবাহিনীর ফোর্স ঘটনাস্থলে ছুটে যান।

আহত শিক্ষক আবু সাঈদ বিজয় জানান, কলেজ গভর্নিং বডির সভাপতির মাধ্যমে অধ্যক্ষ যোগদান করার নিয়ম। তিনি তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি ও আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন।

এ বিষয়ে যোগদান করতে আসা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, তিনি যোগদান করতে আসলে উপাধ্যক্ষ কে পান নি। উপাধ্যক্ষ সেখানে উপস্থিত না থেকে পরিস্থিতি ঘোলাটে করেছেন। বাইরে কোন শিক্ষার্থী আহত হয়েছেন কিনা তা জানেন না বলে তিনি জানান। এ ঘটনায় তিনি কোন রাজনৈতিক প্রভাব খাটান নি বলেও দাবি করেছেন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে কোন পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ।। শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০

আপডেট সময় : ০১:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫